স্টাফ রিপোর্টার
সোনাতলার গড়ফতেপুর কাজী বাড়ী শিশু-কিশোরদের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) গড়ফতেপুর আহলে হাদিস মসজিদ সংলগ্ন চত্তরে দিনব্যাপী এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপ-সহকারী মেডিকেল অফিসার ডা. ফজলে রাব্বী শিহাবের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া
প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় দলের সভাপতি মাসুদুর রহমান মাসুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান রনি, ফ্রী ভলান্টিয়ার্স অব বাংলাদেশের চেয়ারম্যান শিমন আহম্মেদ বাদল।