স্টাফ রিপোর্টার
বগুড়ার সোনাতলা উপজেলায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে দৈনিক কালবেলা পত্রিকার সাংবাদিক রিমন আহম্মেদ বিকাশকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে বালুয়া ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক আনিছুর রহমান আনিছকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে সোনাতলা উপজেলা কৃষক দল। মঙ্গলবার (৭ এপ্রিল) সোনাতলা উপজেলা কৃষকদলের পক্ষ থেকে এ নোটিশ দেওয়া হয়। উপজেলা কৃষকদলের আহ্বায়ক এমদাদুল হক বাদশা ও সদস্য সচিব
মানজুদুর রহমান স্বাক্ষরিত নোটিশে আনিছুর রহমান আনিছকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে লিখিতভাবে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে উপজেলা কৃষকদলের আহ্বায়ক এমদাদুল হক বাদশা জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।