সোনাতলায় মাদকবিরোধী যুব সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

২০ মার্চ বিকাল ৪ টায় বগুড়া জেলার সোনাতলা উপজেলার তেকানী চুকাইনগরে মাদকবিরোধী যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সমাজকর্মী আহসান হাবিব নয়নের উদ্যোগে যুব সমাবেশে সভাপতিত্ব করেন আজিজুল ইসলাম। পল্লী প্রাণী চিকিৎসক মোহাম্মদ আব্দুল হান্নানের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনাতলা নাগরিক কমিটির সদস্য সচিব সোহেল আহমেদ খান, সোনাতলা উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক শফিউল্লাহ শফি, তেকানী চুকাইনগর ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলম, মধুপুর ইউনিয়ন কৃষকদলের সাধারন সম্পাদক আব্দুল হান্নান।
মাদক প্রতিরোধে জোরালো বক্তব্য প্রদান করেন তেকানী চুকাইনগর ইউনিয়নের আজিজ আল মাহমুদ, মোঃ সৌরভ হাসান শুভ, মোহাম্মদ রায়হান ইসলাম, মাশরাফি আহমেদ, মাহমুদ হাসান সুমন, এস এম জুবায়ের হোসেন জাকির, মেহেদী হাসান, তেকানী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নূরে রাসেল, পূর্ব তেকানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ সুজন মিয়া, কৃষক দলের নেতা রফিকুল ইসলাম প্রমুখ। সমাবেশ সুচনায় কোরআন তেলওয়াত করেন বালিয়াডাঙ্গা দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম মোঃ আব্দুল হামিদ।



