বগুড়ার খবর
সোনাতলায় ভ্রাম্যমাণ আদালতের বাজার তদারকি

শিমন আহম্মেদ বাদল

বগুড়ার সোনাতলায় দ্রব্যমূল্যের সঠিকতা ও মূল্য তালিকা যাচাইয়ে বাজার তদারকি করেছে উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বীকৃতি প্রামানিকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে সোনাতলা বড় বাজারসহ বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালিত হয়। এ সময় তাঁর সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভীন ও পুলিশের একটি টিম। বাজার মূল্য তালিকা না থাকায় ভ্রাম্যমাণ আদালত বেশ কয়েকটি দোকানে জরিমানা করেন।



