স্টাফ রিপোর্টার
সারাদেশের ন্যায় বগুড়ার সোনাতলায় ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনী ঘোষণার মধ্য দিয়ে তিনদিনব্যাপী এই মেলার উদ্বোধন করা হয়। ভূমিসেবা মেলা উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়। সোনাতলা উপজেলা ভূমি অফিস চত্বরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক। অনুষ্ঠানে অতিথি
হিসেবে বক্তব্য রাখেন সোনাতলা পৌরসভার সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, পৌর সার্ভিস অ্যাসোসিয়েশন সোনাতলা শাখার সাধারণ সম্পাদক রুহুল আমিন রাজু ও উপ-সহকারী ভূমি কর্মকর্তা লিটন কবিরাজ। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নবেল, সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা বাবলাসহ ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ।