মিনাজুল ইসলাম
বগুড়ার সোনাতলা স্টেশনে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি উদ্বোধন ঘোষণা করেন স্হানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজি রফিকুল ইসলাম। বৃহস্পতিবার (৮অক্টোবর) বিকাল ৫টায় ট্রেনের যাত্রা বিরতি উ্দ্বোধন ঘোষণা উপলক্ষে আলোচনা সভা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু'র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক,সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া, থানা অফিসার ইনচার্জ কবির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক,
পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, সেলিম রেজা বাবলা, উপজেলা যুবদলের আহবায়ক আলহাজ্ব রাশেদুর রহমান,যুগ্ম আহবায়ক কামরুল হাসান বাবু, পাভেল আহম্মেদ, উপজেলা কৃষক দলের আহবায়ক ইমদাদুল হক, জোড়গাছা ইউপির চেয়ারম্যান গোলাম রব্বানী, বালুয়া ইউপির সাবেক চেয়ারম্যান নাসির উদ্দীন আঞ্জু, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান, সমবায় দলের সভাপতি মাসুদুর রহমান। এসময় স্টেশনে হাজারো উৎসুক জনতার পাশাপাশি দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।