স্টাফ রিপোর্টার
সাতচল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, দশম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও দশম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা উপলক্ষে সোনাতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের বাস্তবায়নে বিজ্ঞান মেলা, কুইজ প্রতিযোগিতা ও বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। রবিবার সোনাতলা উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত এই বিজ্ঞান মেলা কুইজ প্রতিযোগিতা ও বিজ্ঞান অলিম্পিয়াডে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। দিনব্যাপী অনুষ্ঠিত বিজ্ঞান মেলার সমাপনী পর্বে পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ নজমুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি
সম্প্রসারণ অফিসার সাবিহা আকতার সুরভি, মৎস্য সম্প্রসারণ অফিসার রোকসানা, প্রকল্প বাস্তবায়ন অফিসার রেফাজুল আজম, সরকারি সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শাহাদুজ্জামান, সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ইনচার্জ মোঃ আব্দুল হাই, টি এম মেমোরিয়াল একাডেমির প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, সৈয়দ আহম্মেদ আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মোমিন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল লতিফ, সাংবাদিক মোশাররফ হোসেন মজনু, লতিফুল ইসলাম, বদিউদ-জ্জামান মুকুল ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহকারী কনক কুমার রায়। অনুষ্ঠানে বিজ্ঞান মেলা, কুইজ প্রতিযোগিতা ও বিজ্ঞান অলিম্পিয়াডে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের পুরস্কৃত করা হয়।