বগুড়ার খবর

সোনাতলায় ফারিয়া’র ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

বগুড়ার সোনাতলায় ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ০৭ মার্চ, শনিবার সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন সোনাতলা উপজেলা ফারিয়া’র সভাপতি মোঃ রুহুল আমিন রঞ্জু। সোনাতলা উপজেলা ফারিয়া’র সাধারণ সম্পাদক মোঃ আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা ফারিয়া’র উপদেষ্টা মোঃ সোহেল রানা। প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বগুড়া জেলা ফারিয়া’র সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা ফারিয়া’র সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান, বিসিডিএস সোনাতলা উপজেলা শাখার সভাপতি একেএম আহসানুল হাবীব রাজা, বাংলাদেশ শিক্ষক সমিতি, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ইনচার্জ মোঃ আব্দুল হাই, টিএমএসএস মেডিকেল কলেজ ফারিয়ার সভাপতি হারুন অর রশীদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button