সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
সোনাতলার সিনিয়র সাংবাদিক মরহুম কাজী হাবিবুর রহমানের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বাদ আসর অনলাইন নিউজ পোর্টাল বাংলা লেন্স-এর সোনাতলা আঞ্চলিক কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্মরণসভায় সভাপতিত্ব করেন আরটিভির বগুড়া জেলা প্রতিনিধি ইমরান হোসাইন লিখন। বক্তব্য রাখেন বগুড়া সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, বগুড়া বার্তা-'র সম্পাদক ইকবাল কবির লেমন, সাংবাদিক আব্দুর রাজ্জাক, কালবেলা'র উপজেলা প্রতিনিধি রিমন আহম্মেদ বিকাশ, আলোর প্রদীপ সংগঠনের চেয়ারম্যান ও মরহুমের ভাতিজা এম এম মেহেরুল ,
সাংবাদিক শামীম আক্তার রতন, দৈনিক যুগ যুগান্তর-এর বিভাগীয় প্রতিনিধি গোলাম মোক্তাদির, সাংবাদিক শিমন আহমেদ বাদল ও হারুন অর রশিদ। আলোচনায় বক্তারা মরহুম কাজী হাবিবুর রহমানের কর্মময় জীবন, সাংবাদিকতায় তাঁর সততা, নিষ্ঠা ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, তাঁর আদর্শ ও কর্মনিষ্ঠা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। অনুষ্ঠানের শেষে মরহুম কাজী হাবিবুর রহমানসহ দেশের সকল প্রয়াত সাংবাদিকের রুহের মাগফিরাত কামনা এবং উপস্থিত সবার সুস্থতা ও কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন সাংবাদিক আব্দুল ওয়াদুদ।