স্টাফ রিপোর্টার
বগুড়ার সোনাতলায় আলোকিত ব্যক্তিত্ব, বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, জেএসএস সার্ভিস লিমিটেডের প্রতিষ্ঠাতা, সোনাতলা নাগরিক কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্য প্রয়াত লে. কর্নেল (অবঃ) জিল্লুর রহমানের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সোনাতলা নাগরিক কমিটির উদ্যোগে শনিবার সকালে সোনাতলার ভোজনশালা গার্ডেন রেস্টুরেন্টে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। সোনাতলা নাগরিক কমিটির সভাপতি অরূপ কুমার গোস্বামীর সভাপতিত্বে স্মরণসভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব হাফিজুর রহমান, কর্নেল (অবঃ) জগলুল আহসান, প্রয়াত লে. কর্নেল (অবঃ) জিল্লুর রহমানের পুত্র লে. কর্নেল (অবঃ) ইকবাল উর রহমান সৌরভ। বক্তব্য রাখেন সোনাতলা নাগরিক কমিটির সভাপতিম-লীর সদস্য সহকারী অধ্যাপক আব্দুর রউফ হিরু, দুর্জয় সাহিত্য গোষ্ঠীর সভাপতি ইকবাল কবির লেমন,
দি অল্টারনেটিভ ইয়ুথ ফোরামের সদস্য আওরঙ্গজেব রিকো, সোনাতলা নাগরিক কমিটির সদস্য খালেদা আকতার নয়নতারা, আলোর প্রদীপ যুব সংগঠনের সাবেক কোষাধ্যক্ষ মেহেদী হাসান। স্মরণসভায় শোক প্রস্তাব উপস্থাপন করেন সোনাতলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সোহেল আহমেদ খান। বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী আতাউর রহমান মিটন প্রেরিত শোকবার্তা পাঠ করেন সোনাতলা নাগরিক কমিটির সম্পাদকম-লীর সদস্য আহসান হাবীব নয়ন। স্মরণসভায় বক্তারা প্রয়াত লে. কর্নেল (অবঃ) জিল্লুর রহমানের বর্ণাঢ্য জীবনের স্মতিচারণ করেন। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন লে. কর্নেল (অবঃ) জিল্লুর রহমানের কন্যা অ্যাড.জিন্নাত উর নাহার সিমা ও পুত্র ফেরদৌস উর রহমান সোহেল। অনুষ্ঠান সঞ্চালন করেন সোনাতলা নাগরিক কমিটির সদস্য এম এম মেহেরুল।