স্টাফ রিপোর্টার
বগুড়ার সোনাতলায় কারবালা যুব সমাজের উদ্যােগে নাইট শর্ট পিচ ক্রিকেট ফাইনাল পর্বের খেলা সোমবার রাত্রি আটটায় স্হানীয় নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন দিগদাইড় ইউপির চেয়ারম্যান আলহাজ্ব সহিদুল হক টুল্লু।এসময় উপস্থিত ছিলেন সৈয়দ আহম্মদ নুরানী ও হাফেজিয়া ক্বওমী
মাদরাসার পরিচালক ইঞ্জিনিয়ার হাফেজ নাসিদুল হক মাসনবী,বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার মোঃ সাদিকুল হক,সোনাতলা উপজেলা যুবদলের সদস্য আনোয়ার হোসেন, দিগদাইড় ইউনিয়ন বিএনপির নেতা সমাজসেবক আব্দুল ওয়াহেদ,ব্যাংক কর্মকর্তা শফিউল আলম জুয়েল প্রমুখ। শেষে প্রধান অতিথিসহ অতিথিগণ বিজয়ী দল পাঠানপাড়া ক্রিকেট একাদশের ম্যাচ ম্যানেজারের হাতে পুরষ্কার তুলে দেন।