বগুড়ার খবর

সোনাতলায় নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

মিনাজুল ইসলাম

বগুড়ার সোনাতলা উপজেলার লোহাগাড়া নদী থেকে অজ্ঞাতনামা এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে সোনাতলা থানা পুলিশ। উপজেলার দিগদাইড় ইউনিয়নের লোহাগাড়া নদী থেকে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া লাশটির মাথা থেকে পেট পর্যন্ত অংশ কঙ্কালে পরিণত হয়েছে। নিচের অংশ অর্ধগলিত অবস্থায় রয়েছে। শরীরের গঠন ও পরনের কাপড় দেখে মৃত ব্যক্তিকে নারী বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, হঠাৎ এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এক কৃষক ঘটনাস্থলে গিয়ে মরদেহটি দেখতে পান। পরে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হন। এরপর পুলিশে খবর দেওয়া হয়।
সোনাতলা থানার ওসি কবির হোসেন জানান, অজ্ঞাতনামা নারীর গলিত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করার প্রস্তুতি চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button