স্টাফ রিপোর্টার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বগুড়ার সোনাতলায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে সোনাতলা মিনি স্টেডিয়ামে পৌর বিএনপির উদ্যোগে এই জনসভা অনুষ্ঠিত হয়। সোনাতলা পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নবেলের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য, বগুড়া-১ (সারিয়াকান্দি- সোনাতলা) আসনে বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকের প্রার্থী, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘দীর্ঘ ১৭ বছর উন্নয়ন বঞ্চিত ছিল সোনাতলা-সারিয়াকান্দি। নির্বাচিত হলে সোনাতলা-সারিয়াকান্দির উন্নয়নে সবধরনের পদক্ষেপ নেওয়া হবে। নির্মূল করা হবে মাদক-চাঁদাবাজি। তদন্ত সংস্থার তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচারের ব্যবস্থা করা হবে।’ নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সারিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নুরে আজম বাবু, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল ইসলাম রবি, সোনাতলা
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক এমদাদুল হক বাদশা, জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট হুমায়ন কবীর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব রতন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, বগুড়া জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী শায়েলা আকতার মুক্তা, উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল হাই। বক্তব্য রাখেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহিদুল মুন্সি,উপজেলা যুবদলের আহ্বায়ক হাজী রাশেদুর রহমান হান্নান, যুগ্ম আহ্বায়ক উজ্জল হোসেন খোকন, পৌর যুবদলের আহ্বায়ক হারুন অর রশীদ, যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান রনি, উপজেলা সমবায় দলের সভাপতি মাসুদুর রহমান মাসুদ, উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান চাঁদ, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন তাকবির। জনসভা সঞ্চালন করেন সোনাতলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু। পরে একটি মিছিল সোনাতলা মিনি স্টেডিয়াম থেকে শুরু হয়ে সোনাতলা পৌর সদর প্রদক্ষিণ শেষে পুনরায় সোনাতলা মিনি স্টেডিয়ামে এসে শেষ হয়।