সোনাতলা(বগুড়া)প্রতিনিধি
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বগুড়ার সোনাতলা উপজেলা জামায়াতের উদ্যােগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোটের রায়ের দাবিতে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার মাদরাসা মোড় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মাদরাসা মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আমীরের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর বীরমুক্তিযোদ্ধা
এনামুল হক মণ্ডল, উপজেলা সেক্রেটারি প্রভাষক মাওলানা রবিউল ইসলাম,পৌর আমীর এনএম জাহিদুল হক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম,উপজেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট দলিলুর রহমান, মধুপুর ইউপির চেয়ারম্যান জামায়াত নেতা আব্দুল আলীম, বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ডাঃ নুরুল আমীন সরকার,সোনাতলা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুর রাজ্জাক,থানা শিবিরের সেক্রেটারি সাব্বির হোসেন।