স্টাফ রিপোর্টার
বগুড়ার সোনাতলায় জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে স্থানীয় শহীদ সৈকত চত্বরে সোনাতলা পৌর জামায়াতের উদ্যোগে এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। সোনাতলা পৌর জামায়াতের আমীর ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট জাহিদুল হকের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-১ (সারিয়াকান্দি- সোনাতলা) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনিত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন। তিনি বলেন, ‘ইসলামী মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক রাজনীতির মাধ্যমেই দেশ ও জাতির ভাগ্যর উন্নয়নে সৎ যোগ্য, নেতৃত্ব প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। তিনি বলেন, দীর্ঘদিন ধরে জনগণের অধিকার উপেক্ষিত হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণে সৎ, যোগ্য ও আল্লাহ ভীরু নেতৃত্ব প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।’ সাবেক ছাত্রনেতা আব্দুর রাজ্জাক এবং শেখ শাকিলের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বগুড়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য অধ্যাপক নাজিমউদ্দীন, বগুড়া-১ সংসদীয় আসন কমিটির আহবায়ক উপাধ্যক্ষ মোজাহিদুল ইসলাম খান, সোনাতলা উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক
ফজলুল করিম, সোনাতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এনামুল হক ম-ল, বাংলাদেশ ইসলামী শিবিরের কেন্দ্রীয় স্পোর্টস বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ রাফি, বগুড়া-১ আসন কমিটির জামায়াতের প্রধান এজেন্ট অ্যাডভোকেট শাহিন মিয়া, বগুড়া পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ, সোনাতলা উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক মাওলানা রবিউল ইসলাম, শহর যুব জামায়াতের সহকারী সেক্রেটারি নামিরুল হক জার্জিস, শহীদ সৈকতের বাবা নজরুল ইসলাম, এনসিপির জেলা যুগ্ম আহবায়ক রাফিয়া সুলতানা, বগুড়া-১ আসন কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, মধুপুর ইউপির চেয়ারম্যান আব্দুল আলীম, শ্রমিক নেতা ডাঃ নুরুল আমীন সরকার, উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট দলিলুর রহমান, আব্দুল মতিন সরকার,ইঞ্জিনিয়ার আব্দুল হাকিম। সমাবেশে আরও উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম,পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর শহিদুল ইসলাম, সারিয়াকান্দি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম, সাবেক উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক চন্দনী। জনসভা শেষে একটি বিশাল মিছিল উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।