স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার সকালে বগুড়ার সোনাতলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা সোনাতলা উপজেলা পরিষদ মিলনায়তন ও সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সোনাতলা উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য
রাখেন বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ তৌফিকুর রহমান। সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার ও বগুড়া-১ আসনের সহকারী রিটার্নিং অফিসার স্বীকৃতি প্রামানিকের সভাপতিতে প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভীন ও উপজেলা নির্বাচন অফিসার সোহাগ চৌধুরী।