বগুড়ার খবর

সোনাতলায় গরীব মানুষদের মাঝে নূরুল-খাদেমা ফাউন্ডেশনের ঈদসামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার

বগুড়ার সোনাতলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গরীব অসহায় মানুষদের মাঝে পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে ঈদসামগ্রী হিসেবে সেমাই,চিনি,পোলার চাল ও মুরগী বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে স্থানীয় সরকারি নাজির আখতার কলেজ মাঠে নূরুল-খাদেমা ফাউন্ডেশনের প্রধান ও নর্থ-সাউথ ইউনিভার্সিটি’র শিক্ষক ডক্টর এস.এস.এম সদরুল হুদার আর্থিক সহায়তায় এসব ঈদ সামগ্রী সুষ্ঠু পরিবেশে বিতরণ করেন ফাউন্ডেশনের সদস্য হাফেজ মাওলানা মোঃ নূরুল ইসলাম। তিনি বক্তব্যে বলেছেন, আগামীতে আরো বেশি পরিবারের মাঝে বিভিন্ন ঈদ সামগ্রী বিতরণ করার ব্যবস্থা করা হবে। আপনারা ফাউন্ডেশনের প্রধান ও সকল সদস্যের জন্য দোয়া করবেন। বিতরণকালে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক-এর সোনাতলা উপজেলা প্রতিনিধি ও সোনাতলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোশাররফ হোসেন মজনুসহ অনেকে। সুভিধাভোগী মানুষেরা ঈদসামগ্রী পেয়ে বেশ খুশি হয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button