সোনাতলায় গড়ফতেপুর দারুস সালাম এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসার ৫ তলা বিশিষ্ট নতুন ভবন স্থাপনের ফলক উন্মোচন করা হয়েছে। শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচন করেন বগুড়া জেলা পরিষদ প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির । ফলক উন্মোচন শেষে প্রধান অতিথি সুধী সমাবেশে বক্তব্য রাখেন। গড়ফতেপুর দারুস সালাম এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি একেএম আহসানুল হাবীব রাজার সভাপতিত্বে সুধী
সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নবেল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব রতন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আব্দুল হাদী, প্রচার সম্পাদক গোলাম আজম মুঞ্জু, বিএনপি নেতা জাহিদুল ইসলাম, বগুড়া জামিল মাদ্রাসার মোহাদ্দিস মাওলানা আব্দুল হক হক্কানী, গড়ফতেপুর দারুস সালাম এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা শরিফুল ইসলাম,মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান।