স্টাফ রিপোর্টার
দেশের পল্লি ও শহর অঞ্চলের দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বীজ) ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগ ঋণ বিতরণ করে থাকে। গ্রামীণ ও শহর এলাকায় কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে ঋণ প্রদান করে থাকে জাতীয় এনজিও বীজ। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার(১৩ আগস্ট) জাতীয় এনজিও বীজ এর বগুড়া সোনাতলার বালুয়া শাখার উদ্যোগে ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগ ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ঋণ গ্রহীতাদের নিয়ে বীজ এর বালুয়া শাখা অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বগুড়া-২ জোনের সিনিয়র জোনাল ম্যানেজার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এনজিওটির সিনিয়র সহকারী পরিচালক ও প্রধান কার্যালয়ের টিম লিডার-১
মো. মতিউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া-২ এর গোবিন্দগঞ্জ সাবজোনের সাবজোনাল ম্যানেজার মো.মোজাহারুল ইসলাম ও বগুড়ার সিনিয়র কমপ্লায়েন্স অফিসার মো.আবু জাহিদ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ও সঞ্চালনায় ছিলেন বালুয়া ও সোনাতলা শাখা ব্যবস্থাপক মো.উজ্জল হোসেন ও মো.আরিফুল ইসলাম। শেষে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের নিয়ে ঋণ গ্রহীতাদের মাঝে আনুষ্ঠানিকভাবে ঋণের টাকা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় উপস্থিতগণের উদ্দেশ্যে বগুড়া-২ জোনের সিনিয়র জোনাল ম্যানেজার মো. মিজানুর রহমান বলেন-প্রতিষ্ঠানটিতে এফডিআর করার সুযোগ রয়েছে। গচ্ছিত অর্থ ৫ বছরে দ্বিগুণ এবং প্রতি লাখে প্রতিবছরে ১হাজার টাকা লভ্যাংশ পাওয়ার সুযোগ রয়েছে। এ সময় লাংলু হাট শাখার ব্যবস্থাপক মো. আব্দুর রউফ,ঋণ গ্রহীতা ও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।