সোনাতলায় উপজেলা আইন-শৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত


বগুড়ার সোনাতলায় উপজেলা আইন-শৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভীন, কৃষি অফিসার সোহরাব হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার শারমিন কবিরাজ, থানা অফিসার ইনচার্জ কবির হোসেন, মৎস্য অফিসার আরিফুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার এনায়েতুর রশীদ, মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ নজমুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা আমিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার রেফাউল আজম, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদাউস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নবেল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম, জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী, মধুপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, পাকুল্লা ইউপি চেয়ারম্যান লতিফুল বারী টিম, দিগদাইড় ইউপি চেয়ারম্যান শহিদুল হক টুল্লু, বীর মুক্তিযোদ্ধা শাহাজুল ইসলাম গাজী, সোনাতলা পাইলট উচ্চ বিদ্যালয়ের ইনচার্জ আব্দুল হাইসহ বিভিন্ন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।



