স্টাফ রিপোর্টার
সামাজিক সংগঠন আলোর প্রদীপের উদ্যোগে বুধবার (১৮-০৩-২০২৬) অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোনাতলার কাবিলপুরে আলোর প্রদীপ কার্যালয়ে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। আলোর প্রদীপ চেয়ারম্যান এম মেহেরুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ঈদ সামগ্রী বিতরণ করেন ও বক্তব্য রাখেন সোনাতলা উপজেলা কৃষক দলের আহ্বায়ক এমদাদুল হক বাদশা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনাতলা নাগরিক কমিটির সদস্য সচিব সোহেল আহমেদ খান। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া বার্তা সম্পাদক ইকবাল কবির
লেমন, সোনাতলা সদর ইউপির প্যানেল চেয়ারম্যান আরিফুল ইসলাম সোনাতলা সদর ইউনিয়ন কৃষক দলের সভাপতি জিয়াউর রহমান জুয়েল সাংবাদিক শামীম হোসেন সুজন, শিমন আহম্মেদ বাদল, আলোর প্রদীপের সাধারণ সম্পাদক এস এম সামিউল ইসলাম,উপ-চেয়ারম্যান মোকছেদুল ইসলাম প্রতিষ্ঠাতা সদস্য ডা. মামুনুর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক মালিহা নুরে জান্নাত,সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর, বোরহান উদ্দিন হাসিব, কোষাধ্যক্ষ মেহেদী হাসান, সদস্য খায়রুল, শাহাদাৎ ও শাহালম। এদিন ৮৪ জন অসহায় মানুষকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।