বগুড়ার খবর

সোনাতলায় আন-নুর সাইন্টিফিক মাদ্রাসায় ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, বইমেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার সোনাতলায় আন-নুর সাইন্টিফিক মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, পিঠা উৎসব, বইমেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকালে পৌর এলাকার শাহবাজপুরে মাদ্রাসা প্রাঙ্গনে দিনব্যাপী এ বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানমালার উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক গোলাম রব্বানী।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সোনাতলা ফাযিল (ডিগ্রি ) মাদরাসার সহকারী অধ্যাপক মাও. এমদাদুল হক। তিনি শিক্ষার্থীদের ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার চেয়ারম্যান গোলাম রব্বানী রোমান, মাদ্রাসার পরিচালক হাফেজ এনামুল হক ও স্বর্ণালী আক্তার, প্রধান শিক্ষক মাও. শামীম হোসাইন, সহকারী শিক্ষক সাকিল আহমেদ, মেহেদুল ইসলাম প্রমূখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button