সারাদেশ
সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

স্টাফ রিপোর্টার

‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ স্লোগানকে প্রতিপাদ্য করে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
সোনাতলা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে দিবসটি পালিত হয়। এ উপলক্ষে রবিবার সকালে সোনাতলা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবিহা আকতার সুরভি, ডা. শরিফা নুসরাত, জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী শায়েলা ইসলাম মুক্তা, উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি বিজলী খাতুন, সাংবাদিক শহিদুল ইসলাম শাহীন, কিশোর-কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক সুমাইয়া সার্জিন মিম।



