আবু বকর সিদ্দিক বক্কর, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের চার নম্বর ওয়ার্ডের কলসা রথবাড়ী এলাকা থেকে আজ বেলা সাড়ে বারো ঘটিকার সময় টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক খন্দকার ফরিদ হোসেন তাঁর সঙ্গীয় ফোর্স নিয়ে গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে। আজ (১৭ জুলাই) শুক্রবার বেলা সাড়ে বারো ঘটিকার সময় উপজেলার সান্তাহার পৌর শহরের কলসা রথবাড়ী এলাকা থেকে রেজাউন নবী নামের এক মাদক কারবারিকে ২৫০ গ্রাম গাঁজাসহ তার নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে শনিবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত রেজাউন নবী (৬৬) সান্তাহার পৌর শহরের চার নম্বর ওয়ার্ডের কলসা রথবাড়ী এলাকার মৃত সাইফুজ্জামানের ছেলে। এ বিষয়ে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক খন্দকার ফরিদ হোসেন বলেন, গোপন সংবাদ মাধ্যমে খবর পেয়ে আমার সঙ্গীয় ফোর্সসহ রেজাউন নবীর নিজ বাড়ীতে গিয়ে তাকে গ্রেপ্তার করি। এ সময় তার বাড়ী তল্লাশি করে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বলেন, গাঁজাসহ গ্রেপ্তারকৃত আসামী রেজাউন নবীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে আজ শনিবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।