জয়নুল আবেদীন, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সাঘাটায় ৪৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছালমান আকন্দ (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ছালমান আকন্দ উপজেলার বোনারপাড়া ইউনিয়নের পূর্ব শিমুলতাইড় গ্রামের উপজেলা পরিষদ কোয়ার্টার (তিস্তা) এর দ্বিতীয় তলা বসবাসরত সিরাজুল ইসলামের ছেলে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০ টার সময় সাঘাটা উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের সামনে থেকে ৪৪ পিছ ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেপ্তার করা হয়। সাঘাটা থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়,প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফপ্তারকৃত ছালমান আকন্দ দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে, গ্রেফতারকৃত আসামি ছালমান আকন্দের বিরুদ্ধে গত ২২ আগস্ট ২০২৬ ইং তারিখে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)সারণির ১০(ক) এর ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করে শনিবার সকালে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।