জয়নুল আবেদীন,সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ও মাদক কেনাবেচার ৩ হাজার টাকাসহ ২ জন মাদক কারবারি-কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার কচুয়া ইউনিয়নের চন্দনপাট গ্রামে এ অভিযান পরিচালনা করে সাঘাটা থানা পুলিশের রাত্রিকালীন মোবাইল টিম। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় যে, চন্দনপাট গ্রামের জুয়েল মন্ডলের বাড়ির ভেতরের আঙিনায় মাদকদ্রব্য কেনাবেচা চলছে। এমন তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করে। গ্রেফতারকৃতরা হলেন, চন্দনপাট গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে মো. জুয়েল মন্ডল (৪৫) এবং রাঘবপুর গ্রামের মৃত মনসুরের ছেলে মো. মতিয়ার রহমান (৫২)। তারা
উভয়েই সাঘাটা উপজেলার বাসিন্দা। পরে তাদের দেহ তল্লাশি করে জুয়েল মন্ডলের পরনের লুঙ্গির ডান কোচ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মতিয়ার রহমানের প্যান্টের পকেট থেকে মাদক কেনার জন্য রাখা ৩ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। থানার অফিসার ইনচার্জ মো. মাহবুব আলম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পরস্পরের যোগসাজশে মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে ইয়াবা ও টাকা নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় সাঘাটা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে