সাঘাটায় মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত


সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি:
মসলার উৎপাদন বৃদ্ধি ও আধুনিক চাষাবাদ প্রযুক্তি ছড়িয়ে দিতে সাঘাটায় কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার পদুমশহর ইউনিয়নের চকদাতেয়া মৌজায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের “মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্প”-এর অধীনে এ কর্মসূচি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আতিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ আসাদুজ্জামান।
সাঘাটা উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খালিদ মাহমুদ, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ও উপসহকারী কৃষি কর্মকর্তা হাসানুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, উন্নত জাত ও আধুনিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে মসলার উৎপাদন বাড়ানো সম্ভব। মাঠ পর্যায়ে প্রদর্শনী ও সরাসরি প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের দক্ষতা বৃদ্ধি পাচ্ছে, যা স্থানীয় কৃষি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
অনুষ্ঠানে স্থানীয় কৃষক-কৃষাণীরা অংশগ্রহণ করেন এবং বিভিন্ন কারিগরি বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন।# জয়নুল আবেদীন, সাঘাটা, গাইবান্ধা



