জয়নুল আবেদীন, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে গাইবান্ধার সাঘাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে র্যালিটি সাঘাটা বাজার প্রদক্ষিণ করে। পরে সাঘাটা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সদস্য সচিব
সেলিম আহম্মেদ তুলিপ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঈন প্রধান লাবু, অধ্যক্ষ আরশাদুল কবির রাঙ্গাসহ দলীয় নেতৃবৃন্দ। সভায় বক্তারা বিএনপির রাজনৈতিক সংগ্রাম, গণতান্ত্রিক আন্দোলন ও সাংগঠনিক ঐক্যের কথা তুলে ধরেন। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।