জয়নুল আবেদীন, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সাঘাটায় রাতের আঁধারে জুয়ার আসরে অভিযান চালিয়ে ছয়জনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় জুয়া খেলার তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়। সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের পাঁচপুর ফলিয়া দিগর গ্রামে এ অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সাঘাটা থানা পুলিশের একটি দল ৯ নম্বর কামালেরপাড়া ইউনিয়নের পাঁচপুর ফলিয়া দিগর গ্রামের শহিদুল ইসলামের বসতঘরে অভিযান চালায়। এ সময় ওই ঘরে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলারত অবস্থায় ছয়জনকে আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-পাঁচপুর ফলিয়া দিগর গ্রামের মো. আছির
উদ্দিন (৪৫), মো. শাহ আলম (৪৬), মো. রব্বানী (৩৫), মো. হারুন (৫২), মো. সরোয়ার হোসেন (৪৫) ও মো. শহিদুল ইসলাম (৫৫)। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে জুয়া খেলার তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে সাঘাটা থানায় নিয়মিত মামলা করা হয়েছে। এদিকে স্থানীয়দের মতে, জুয়ার আসরকে কেন্দ্র করে এলাকায় সামাজিক অবক্ষয় ও পারিবারিক অশান্তির ঝুঁকি তৈরি হয়। এসব অবৈধ কর্মকা- বন্ধে নিয়মিত নজরদারি ও অভিযান জোরদারের দাবি জানিয়েছেন সচেতন মহল। সাঘাটা থানা পুলিশ জানিয়েছে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জুয়া ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।