জয়নুল আবেদীন, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গাইবান্ধার সাঘাটা উপজেলায় ২৫ মার্চ ‘গণহত্যা দিবস-২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল কবির-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাঘাটা উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ মোহাম্মদ আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির ইব্রাহীম হোসেন,
থানা অফিসার ইনচার্জ মাহাবুর রহমান। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক,শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন অংশ নেন। আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর গণহত্যার স্মৃতিচারণ করেন। পরে গণহত্যায় নিহত শহিদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। একই সঙ্গে শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।