বগুড়ার খবর
সরকারি নাজির আখতার কলেজে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

শিমন আহম্মেদ বাদল

সোনাতলায় সরকারি নাজির আখতার কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সহযোগী অধ্যাপক এইচএম শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজটির অধ্যক্ষ প্রফেসর মোঃ মুঞ্জুর কাদের। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক মোঃ আব্দুল কাদের। বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক আব্দুস সবুর, মোঃ মোজাফফর হোসেন, সহকারী অধ্যাপক মোঃ মতিউর রহমান। অনুষ্ঠন সঞ্চালন করেন প্রভাষক ফাতেমা খাতুন।



