স্টাফ রিপোর্টার
বিশেষ আয়োজনে ১৫ নভেম্বর, রবিবার সন্ধ্যায় সোনাতলায় উদযাপিত হলো অনলাইন নিউজ পোর্টাল ‘সংবাদ আজকাল’ এর ১৬ বছর পূর্তি অনুষ্ঠান। বিশেষ আয়োজনের মধ্যে ছিল বর্ণিল আলোকসজ্জা, কেক কর্তন, আলোচনা সভা ও প্রীতিভোজ। সংবাদ আজকাল এর নির্বাহী সম্পাদক রেজাউল করিম মানিকের সভাপতিত্বে ও সাংবাদিক জাহিনুর ইসলামের সঞ্চালনায় সোনাতলা পৌর সদরের মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয় সংলগ্ন সংবাদ
আজকাল অফিসে ১৬ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক মোশাররফ হোসেন মজনু, শহিদুল ইসলাম শাহীন, বগুড়া বার্তা সম্পাদক ইকবাল কবির লেমন। স্বাগত বক্তব্য রাখেন সংবাদ আজকাল পত্রিকার বার্তা সম্পাদক তৌহিদ ইসলাম। এ সময় স্থানীয় সাংবাদিক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।