স্টাফ রিপোর্টার
যমুনা সিকিউরিরটি সার্ভিস লিমিটেড, মালতিনগর মহিলা কলেজ, ফুলবাড়ীয়া এইচ এমভি দাখিল মাদ্রাসা'র প্রতিষ্ঠাতা লেঃ কর্নেল (অবঃ) জিল্লুর রহমান ৭ আগস্ট রাত রাত ২ টা ১৫ মিনিটে ঢাকা সিএমএইচ-এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যকালে তিনি দুই স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর প্রথম জানাজার নামাজ ৭ আগস্ট শুক্রবার
বাদ জুম্মা সিএমএইচ মসজিদ, ঢাকা এবং দ্বিতীয় জানাজার নামাজ বগুড়ার সোনাতলা উপজেলার ফুলবাড়ীয়া গ্রামে বাদ এশা অনুষ্ঠিত হবে। লেঃ কর্নেল (অবঃ) জিল্লুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সোনাতলা নাগরিক কমিটির সভাপতি, সাবেক জেলা ও দায়রা জজ অরূপ কুমার গোস্বামী, সাধারণ সম্পাদক সোহেল আহমেদ খান, সহ-সভাপতি জিয়াউল ইসলাম শান্তু, আব্দুর রশীদ রাঙাসহ নাগরিক কমিটির নেতৃবৃন্দ।