স্টাফ রিপোর্টার
বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের সবার পরিচিত ‘ওজন দাদু’। দীর্ঘদিন ধরে তিনি সবার কাছে পরিচিত একটি মুখ। কিন্তু শুধু ওজন মেপে কি আর আজকের দিনে সংসার চলে? এমন সময় মানবিকতার এক দৃষ্টান্ত স্থাপন করেছেন কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাফিউল আল-আমিন। তিনি ওজন দাদুর জন্য কিছু কলম
কিনে দিয়েছেন, যাতে তিনি সেগুলো বিক্রি করে অতিরিক্ত আয়ের মাধ্যমে জীবিকা নির্বাহ করতে পারেন। শুধু এখানেই শেষ নয়—তিনি আশ্বাসও দিয়েছেন, এই কলমগুলো বিক্রি হয়ে গেলে আবারও নতুন করে কিনে দেবেন। এমন মানবিক উদ্যোগই সমাজে আশার আলো জ্বালায়। মানুষ মানুষের জন্য—এই বিশ্বাস যেন এভাবেই বেঁচে থাকে।