স্টাফ রিপোর্টার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসনে বিএনপি মনোনিত প্রার্থী আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম ও ধানের শীষ প্রতীকের সমর্থনে রবিবার (১ ফেব্রুয়ারি) দিনব্যাপী গণসংযোগ করেছে সোনাতলা উপজেলা কৃষকদলের নেতৃত্বে মধুপুর ইউনিয়ন কৃষকদল। গণসংযোগকালে মধুপুর ইউনিয়নের গজারিয়া, পশ্চিম তেকানী, মোন্নাপাড়া, মুন্সিপাড়া, তালতলা, হরিখালীসহ বিভিন্ন স্থানে গণসংযোগকালে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন সোনাতলা উপজেলা কৃষকদলের সদস্য সচিব মানজুদুর রহমান লানজু, যুগ্ম আহ্বায়ক মোঃ শফিউল্লাহ শফি, উপজেলা কৃষকদল নেতা মোমিনুল ইসলাম রুমেল, উজ্জ্বল হোসেন মুন্সি, নজরুল
ইসলাম রুবেল,লিয়াকত আলী, ববিন, মধুপুর ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, ওয়ার্ড সভাপতি আনসার আলী, টুনু মিয়া। গণসংযোগ শেষে হরিখালী বাজারে নির্বাচনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিয়াউল ইসলাম শানতু। তিনি দেশ গড়ার লক্ষে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য ধানের শীষের বিজয় নিশ্চিতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন বিএনপি ,কৃষকদলসহ বিভিন্ন অঙ্গদলের নেতৃবৃন্দ।