স্টাফ রিপোর্টার
বিএমটি সহকারী গ্রন্থাগারিক পরিষদের কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে। শুক্রবার (২১-০৮-২৬) তারিখে কমিটিটি গঠন করা হয়। বিএমটি সহকারী গ্রন্থাগারিক পরিষদের নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাড়ী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের সহকারী গ্রন্থাগারিক গোলাম মোস্তফাকে সভাপতি ও বগুড়া জেলার সোনাতলা উপজেলার হরিখালী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের
সহকারী গ্রন্থাগারিক সম্পাদক আনারুল ইসলাম সাধারণ সম্পাদক মনোনিত করা হয়েছে। ৫১ সদস্যবিশিষ্ট নবগঠিত বিএমটি সহকারী গ্রন্থাগারিক পরিষদের কেন্দ্রীয় কমিি তে সহ-সভাপতি হিসেবে জনে আলম বাবু, যুগ্ম সাধারণ আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক বেলাল হাওলাদার, কোষাধ্যক্ষ হাওলাদার মইন ও সহকারী কোষাধ্যক্ষ হিসেবে কামরুল হাসান মনোনিত হয়েছেন।