জাতীয়

বগুড়া-১ আসনের সাংসদ কাজী রফিকুল ইসলামকে সোনাতলা উপজেলা কল্যাণ সমিতি, ঢাকা’র ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন

স্টাফ রিপোর্টার

১৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০টায়, বগুড়া জেলার নব-নির্বাচিত ৬ জন সম্মানিত সংসদ সদস্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর শেরেবাংলা নগরস্থ জিয়া উদ্যানে বগুড়া-১ (সোনাতলা-সারিয়কান্দী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলামকে সোনাতলা উপজেলা কল্যাণ সমিতি, ঢাকা’র সভাপতি এ্যাডঃ মো: রবিউল হোসেন রবি ও সাধারণ সম্পাদক এ এইচ এম জাকারিয়া’র নেতৃত্বে সোনাতলা উপজেলা কল্যাণ সমিতি ঢাকা’র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সদস্য এ কে এম লুৎফুল বারী মুকুল, সহ-সভাপতি মোঃ শামীম হোসেন, সৈয়দ আহসান হাবীব আলোক, ফজলে ইলাহী মুছা, মো: তানজারুল হক তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ লিটন, দপ্তর সম্পাদক মোঃ আনারুল ইসলাম লাবু, প্রচার সম্পাদক হ আ ম ফেরদৌস উন নবী, কার্যকরী সদস্য মোঃ আব্দুর রহমান, মো: জাহিদুর রহমান, মো: নুরুল ইসলাম ও মো: মাহবুবুল হক বকুল প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button