স্টাফ রিপোর্টার
দেড়শ বছরের পুরনো বগুড়া পৌরসভা পেলো ১৩ তম সিটি কর্পোরেশনের মর্যাদা। সোমবার (২০-০৪-২৬) বেলা সোয়া ১২ টায় প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া পৌর ভবনে আনুষ্ঠানিকভাবে বগুড়া সিটি কর্পোরেশনের উদ্বোধনের ঘোষণা দেন। ঘোষণার পর তিনি ফলক উন্মোচন করেন ও পৌরসভা চত্বরে বৃক্ষরোপন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, প্রধানমন্ত্রীর
অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, বগুড়া-৬ (সদর) আসনের এমপি রেজাউল করিম বাদশা, বগুড়া-৪-(কাহালু-নন্দীগ্রাম) আসনের এমপি আলহাজ্ব মোশারফ হোসেন, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের এমপি গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের এমপি আব্দুল মহিত তালুকদার, বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের এমপি মোরশেদ মিলটন, বগুড়া জেলা পরিষদ প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির, জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, পৌর প্রশাসক রাজিয়া সুলতানা প্রমুখ।