বগুড়া ও শেরপুরের উপনির্বাচনের তারিখ জানাল ইসি


আগামী ১৪ এপ্রিলের আগেই বগুড়া-৬ এবং শেরপুর-৩ সংসদীয় আসনের উপনির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার (২২ ফেব্রুয়ারি) ইসি সচিবালয় সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচিত হয়েছিলেন। তবে তিনি ঢাকা-১৭ আসন থেকেও জয়ী হওয়ায় গত ১৬ ফেব্রুয়ারি বগুড়া-৬ আসনের প্রতিনিধিত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দেন।
তাঁর দাখিলকৃত ঘোষণাপত্রের প্রেক্ষিতে ওই তারিখ থেকেই আসনটি আনুষ্ঠানিকভাবে শূন্য হয়।
অন্যদিকে, শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল গত ৩ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী বৈধ প্রার্থীর মৃত্যুতে ইসি ওই আসনের সাধারণ নির্বাচন স্থগিত করেছিল। সাংবিধানিক নিয়ম অনুযায়ী এখন এই দুটি শূন্য আসনে আগামী এপ্রিলের মাঝামাঝিও আগেই ভোটগ্রহণ সম্পন্ন করবে কমিশন।



