স্টাফ রিপোর্টার
বগুড়ার সোনাতলার কানুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বুধবার বৃত্তি প্রদান করা হয়েছে। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন শান্তি ফাউন্ডেশনের উদ্যোগে উক্ত বৃত্তি প্রদান করা হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান সহকারী অধ্যাপক রবিউল ইসলাম সাজুর সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ. এম ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহফুল আলম । প্রধান অতিথি তার বক্তব্য বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা এবং সাংস্কৃতিক দিক দিয়েও এগিয়ে থাকতে হবে। প্রতিযোগিতার এই
বিশ্বে জায়গা করে নিতে চাইলে নিজেকে সঠিকভাবে গড়ে তুলতে হবে। তিনি আগামীতে ১২ জন গরীব এবং মেধাবী ছাত্রকে আর্থিকভাবে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক করতোয়ার সাংবাদিক বদিউজ্জামাল মুকুল, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সদস্য মিনাজুল ইসলাম, আবুল কাশেম মন্ডল, শালিখা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মান্নান, সহকারী শিক্ষক তহমিনা বেগম, শাপলা খাতুন, শহিদুল ইসলাম পিটু, মিজানুর রহমান প্রমুখ । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবুল কালাম আজাদ লায়ন।