মোঃ আব্দুল ওয়াদুদ, বগুড়া প্রতিনিধি
শুক্রবার সকালে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে তালিমুল কুরআন ফাউন্ডেশন আয়োজিত হাজী সমাবেশ ও কুরআন বিতরণ অনুষ্ঠান ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আব্দুল হালিম বেগের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আলহাজ্ব মাওলানা নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেস্টা ও বগুড়া মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি মোস্তাফাবিয়া আলিয়া মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব প্রফেসর আব্দুল লতিফ, আলহাজ্ব ডা.
আব্দুল মান্নান, আলহাজ¦ মুকুল হোসেন, অধ্যক্ষ মাওলানা মোস্তফা আল মাদানী, অধ্যক্ষ আব্দুল মান্নান। আরো বক্তব্য রাখেন মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী, আজিজুল হক, মাওলানা হেদায়তুল ইসলাম, অধ্যাপক আব্দুস সালাম তুহিন, অধ্যক্ষ ইকবাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শুধু কুরআন তেলাওয়াত করলে হবেনা। কুরআন বুঝে সেই আলোকে জীবন গড়ে তুলতে হবে। একমাত্র কুরআন দিয়ে জীবন আলোকিত করলেই দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তি মিলবে। পরে তিনি হাজীদের মাঝে কুরআন বিতরণ করেন।