প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিপরিষদ ও সাংসদদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের অভিনন্দন

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে ত্রয়োদশ জাতীয় সঙ্গসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মন্ত্রিপরিষদ ও জাতীয় সংসদ সদস্যদের লাল গোলাপ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের নেতৃবৃন্দ। ১৮ ফেব্রুয়ারি, বুধবার বেলা ১১ টায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ হলরুমে কাজী মোখলেছুর রহমানের সভাপতিত্বে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের আলোচনা সভার মাধ্যমে এই অভিনন্দন প্রদান করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের মহাসচিব মোঃ শামছুল আলম, আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোঃ শামছুল আলম, সদস্য সচিব মাও. আল আমিন, মাও. নুরুল আমিন, মাও. ইউসুফ শরীফ, মোঃ মনিরুজ্জামান, মোঃ রবিউল ইসলাম, মোঃ নুরুজ্জামান, মোঃ ইউসুফ আলী, উপদেষ্টা মোঃ ছাইফুল ইসলাম, মোঃ রায়হানুল ইসলা্ মোঃ আব্দুস সালাম,আলী আহম্মেদ, মোঃ ইউনুস, মোছাঃ কাজল রেখা।



