জাতীয়

নজির সৃষ্টি করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি: দলকে গতিশীল করতে সভাপতির পদ থেকে পদত্যাগ

নজির সৃষ্টি করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি: দলকে গতিশীল করতে সভাপতির পদ থেকে পদত্যাগ

রাষ্ট্রীয় দায়িত্ব ও দলীয় কার্যক্রমের মধ্যে ভারসাম্য রক্ষার প্রশ্নে একটি গুরুত্বপূর্ণ নজির স্থাপন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি দলীয় সাংগঠনিক কার্যক্রম যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সে বিবেচনা থেকেই তিনি এ সিদ্ধান্ত নেন। তার এই পদক্ষেপে দলীয় শৃঙ্খলা ও কার্যকারিতাকে প্রাধান্য দেওয়ার একটি স্পষ্ট বার্তা প্রতিফলিত হয়েছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ক্ষমতার অবস্থানে থেকেও সংগঠনের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া বর্তমান প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ।বিএনপির প্রতি অগাধ ভালবাসা থেকে পদত্যাগ করে তিনি দেশের রাজনীতিতে নজির সৃষ্টি করেছেন। যা খুবই বিরল।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, শিবগঞ্জ উপজেলা বিএনপির কার্যক্রম সচল রাখতে সহ-সভাপতি এসএম তাজুল ইসলামকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, মীর শাহে আলমের এই পদত্যাগ সিদ্ধান্ত তার দায়িত্ববোধ, রাজনৈতিক পরিপক্বতা এবং দলের প্রতি অঙ্গীকারেরই প্রতিফলন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button