বগুড়ার খবর

সোনাতলার মধুপুর ইউপি নির্বাচনঃ জনসংযোগ করছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা

ইকবাল কবির লেমন

২০২৬ সালের শেষের দিকে যাত্রা শুরু করবে স্থানীয় সরকার নির্বাচনের নির্বাচনী ট্রেন। সরকারের নীতি নির্ধারক মহলের এমন ঘোষণায় নড়েচড়ে বসছে বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা। সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নেও শুরু হয়েছে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের পদচারণা।মধুপুর ইউনিয়নে প্রবীণ চেয়ারম্যান প্রার্থীর পাশাপাশি নবীন চেয়ারম্যান প্রার্থীরাও সরব ভূমিকা পালন করে চলেছেন। বিভিন্ন সভা-সমাবেশে উপস্থিতি, বাড়ি-বাড়ি গণসংযোগসহ সামাজিক অনুষ্ঠানে সক্রিয় ভূমিকা ও অনেকটা প্রকাশ্যে ঘোষণা দিয়ে তাঁরা নিয়ে এসেছেন নির্বাচনী আমেজ।
এবার মধুপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে যাঁরা লড়বেন বলে জানা গেছে তাঁরা হলেন- বর্তমান চেয়ারম্যান মোঃ আব্দুল আলিম, মধুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোমিনুর রহমান স্বপন, মধুপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জুলফিকার রহমান ও বিএনপি নেতা লিয়াকত আলী।
মধুপুর ইউনিয়নের সাধারণ ভোটারদের প্রত্যাশা এমন একজন ব্যক্তি আগামী নির্বাচনে মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হোক যিনি হবেন নির্লোভ, সৎ, শিক্ষিত, দক্ষ, পরোপকারী ও উন্নয়নবান্ধব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button