বগুড়ার খবর

ধানের শীষের প্রচারণায় সোনাতলা উপজেলা কৃষকদলের গণসংযোগ

স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসনে বিএনপি মনোনিত প্রার্থী আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম ও ধানের শীষ প্রতীকের সমর্থনে শনিবার (৩১ জানুয়ারি) গণসংযোগ করেছে সোনাতলা উপজেলা কৃষকদলের নেতৃত্বে তেকানী চুকাইনগর ইউনিয়ন কৃষকদল। গণসংযোগকালে তেকানী চুকাইনগর ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগকালে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন সোনাতলা উপজেলা কৃষকদলের সদস্য সচিব মানজুদুর রহমান লানজু, যুগ্ম আহ্বায়ক মোঃ শফিউল্লাহ শফি, উপজেলা কৃষকদল নেতা মোমিনুল ইসলাম রুমেল, উজ্জ্বল হোসেন মুন্সি, নজরুল ইসলাম রুবেল, তেকানী চুবাইনগর ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক আবু তাহের, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আজিজার রহমান, সাংগঠনিক সম্পাদক আইয়ুব হোসেন, ধর্মীয় সম্পাদক আব্দুল হালিম, জোড়গাছা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সভাপতি টুলু, কৃষকদল নেতা শাহ আলম, মামুন , মোহাম্মদ আলী, আব্দুল মালেক, আইয়ুব হোসেন, খলিল হোসেন, এনামুল হক, মিনারুল, তেকানী চুকাইনগর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহাতাব হোসেন। গণসংযোগ শেষে কাচারী বাজারে নির্বাচনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিয়াউল ইসলাম শানতু। এসময় উপস্থিত ছিলেন বিএনপি, কৃষকদলসহ বিভিন্ন অঙ্গদলের নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button