বগুড়ার খবর
তৌহিদুল ইসলাম টিটুর জন্মদিনে তেকানী চুকাইনগরে পথশিশু ও ছিন্নমূলদের মাঝে খাদ্য বিতরণ

স্টাফ রিপোর্টার

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সহ-সাংগঠনিক সম্পাদক, ঢাকাস্থ বৃহত্তর বগুড়া সমিতির সাবেক সদস্য সচিব তৌহিদুল ইসলাম টিটুর জন্মদিনে তেকানী চুকাইনগর ইউনিয়ন যুবদলের সদস্য আব্দুর রউফ মারুফ ও ইউনুস এর নেতৃত্বে পথশিশু, ছিন্নমূল ও কর্মজীবীদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। শনিবার এই খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সজল, মাসুদ পারভেজ, শিহাবসহ অনেকে।



