স্টাফ রিপোর্টার
সোনাতলার তেকানী চুকাইনগর ইউপি’র সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোকাররম হোসেনের সমর্থনে সরলিয়া গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন তেকানী চুকাইনগর ইউনিয়ন বিএনপির সদস্য জাকির হোসেন। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তেকানী চুকাইনগর ইউপি’র সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, ইউনিয়ন বিএনপির সভাপতি মোকাররম হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘তেকানী চুকাইনগর ইউনিয়ন একটি অবহেলিত ইউনিয়ন। এই ইউনিয়নটিকে আমি মাদক, সন্ত্রাস ও চাঁদামুক্ত একটি আদর্শ ইউনিয়নে পরিণত করতে চাই। রাস্তাঘাট,
শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ও নদীভাঙ্গনরোধে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখতে চাই। সর্বোপরী এই ইউনিয়নটিকে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করতে চাই।’ তিনি সকলের দোয়া ও সমর্থন চান। এ সময় উপস্থিত ছিলেন তেকানী চুকাইনগর ইউনিয়ন কৃষকদলের সভাপতি তাহেরুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান পুটু, ইউনিয়ন কৃষক দলের সাবেক সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, ৩ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন সরকার। অনুষ্ঠান সঞ্চালন করেন উপজেলা যুবদল নেতা শহিদুল ইসলাম শহীদ।