স্টাফ রিপোর্টার
সোনাতলার তেকানী চুকাইনগর অমির উদ্দীন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয়েছে। সোমবার সকালে বিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোকাররম হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক জুলফিকার আলী ভুট্টা,আলমজার হোসেন, নার্গিস বেগম, ইউপি সদস্য আনারুল হোসেন, রঞ্জু মিয়া, লিয়াকত আলী, ববিনসহ শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা।