জয়নুল আবেদীন, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
জাতীয় সাংবাদিক সংস্থার সাঘাটা উপজেলা শাখার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার গাইবান্ধা শহরে সাপ্তাহিক অবিরাম পত্রিকার কার্যালয়ে জেলা শাখার সভাপতি হারুন অর রশিদ বাদল ও সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন কাশেম যৌথ স্বাক্ষরে কমিটির অনুমোদন দেন। নবগঠিত কমিটিতে জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার-এর গাইবান্ধা জেলা প্রতিনিধি মো. আনছারুজ্জামান রেজুয়ানকে সভাপতি এবং জাতীয় দৈনিক আমার সংবাদ-এর সাঘাটা প্রতিনিধি ইয়ামিন হাসান রয়েলকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেনÑ সহসভাপতি সুলতান আহমেদ (দৈনিক বগুড়া বার্তা), যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান (দৈনিক সংগ্রাম), সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান (দৈনিক মাতৃজগত),
কোষাধ্যক্ষ মিনহাজুল রাব্বী (দৈনিক মানবজমিন ও মোহনা টিভি), দপ্তর সম্পাদক খাইরুল ইসলাম (দৈনিক গোয়েন্দা সংবাদ), প্রচার ও প্রকাশনা সম্পাদক খালেদ হাসান (প্রহরী নিউজ) এবং সাহিত্যবিষয়ক সম্পাদক মাহমুদুল করিম শুভ (দৈনিক নাগরিক ভাবনা)। এ ছাড়া সদস্য করা হয়েছে আব্দুল্লাহ আল সাকিব (টিএনএন নেক্স নিউজ ডটকম), জাহিদুল ইসলাম (দৈনিক কলম যোদ্ধা ডটকম), নুরে আলম ও সোহেল রানাকে। জেলা নেতারা নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে তারা প্রত্যাশা করেন।