স্টাফ রিপোর্টার
গণঅধিকার পরিষদের ধূনট উপজেলা কমিটি পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। ১৯ মে, মঙ্গলবার এই কমিটি গঠত হয়। এ উপলক্ষে গণঅধিকার পরিষদের বগুড়া জেলা কার্যালয়ে এক আলোচনা সভা বগুড়া জেলা সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদ, বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মোজাহিদুল ইসলাম, সহ-সভাপতি ইউসুফ আলী, সাংগঠনিক
সম্পাদক মোঃ শাহারুল ইসলাম লাজু,দপ্তর সম্পাদক ইন্জিনিয়ার মোঃ ফয়সাল মিয়া , ধূনট শাখার আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন ও বগুড়া জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি মোঃ মিজানুর রহমান পলাশ। সভায় সর্বসম্মতিক্রমে আব্দুল্লাহ আল মামুনকে সভাপতি ও মাসুদ রানাকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্যবিশিষ্ট গণ অধিকার পরিষদ ধূনট উপজেলা কমিটি গঠন করা হয়।